1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ডিজেল ব্যবসায়ী ও মুদি দোকানীকে ১৩হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮২ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ৯ই মার্চ বিকাল সাড়ে ৩টায় ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ওই সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ইমরান এন্ড আরমান ট্রেডার্স এর মালিক বড় কোষাশ গ্রামের আলিমুদ্দিনের ছেলে আতাউর রহমান (৪৪) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩,০০০ (তিন হাজার) টাকা এবং একই বাজারে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রয়ের অপরাধে এম ব্রাদার্স এর মালিক পন্ডিতপুকুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মামুন কে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

সে সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুছা সরকার এবং সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি