1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সাংবাদিক বাবুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণে পীরগাছা প্রেস ক্লাবের ক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক আমার দেশের পীরগাছা প্রতিনিধি সাংবাদিক হারুন অর রশিদ বাবুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় পীরগাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রশাসক বিজয় কুমার রায়ের গত ৫ মার্চের স্বাক্ষরিত একটি রেজুলেশনের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই রেজুলেশনে প্রশাসকের নিজের জন্য ৩৭৭টি এবং ‘দলীয় গণ্যমান্য ব্যক্তিদের’ জন্য ১২০০টি কার্ড বরাদ্দের উল্লেখ রয়েছে বলে জানা যায়। অথচ স্থানীয় শল্লার বিল আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারী হতদরিদ্র পরিবারগুলোর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে রোববার সকাল ১০টার দিকে কার্ডের দাবিতে বঞ্চিত হতদরিদ্র পরিবারগুলো ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিক হারুন অর রশিদ বাবুর সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান দলবলসহ অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে ক্যামেরা ভেঙে ফেলারও হুমকি দেয়া হয়।

পীরগাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে বলা হয়, একজন সাংবাদিক যখন পেশাগত দায়িত্ব পালন করেন তখন তার সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কিংবা অসৌজন্যমূলক আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতা অন্যরা হলেন পীরগাছা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম মিলন, কার্যকরী সদস্য আসাদুজ্জামান মানিক ও মাসুদ রানা। তারা সবাই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি