লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ১৬/০৩/২০২৬ ইং. বিকাল ৪টা .৩০ ঘটিকার সময় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা দক্ষিণ এলাকা হতে ০১টি অটোরিক্সা আটক করে। এ সময় অটোরিক্সাটি তল্লাশী করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি হলো ১। মোঃ আরিফ মিয়া (২০) পিতা- মোঃ কামাল মিয়া মাতা- মোছাঃ মনোয়ারা বেগম সাং- শ্রীপুর এ/পি সাং- আইরা (মাছিমপুর)থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ-সংক্রান্ত বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply