1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৫৫ বার পাঠ করা হয়েছে

রংপুর নগরীর কেরানীরহাট বিন্যাটারী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্ট এবং ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত সুলতান মাহমুদের ছেলে মোঃ মোতাকাব্বির রহমান লিমনের সঙ্গে বাকিতে জিনিসপত্র না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় মুদি দোকানদার মনিরকে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ বানিয়ে ফেসবুকে ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় মনির অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে এমন কোনো অন্যায় নেই যার মাধ্যমে তার সম্মানহানি করা সম্ভব। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এরই জেরে রাতে ২-৩ জন সহযোগীকে সঙ্গে নিয়ে শতাধিক গাছ কেটে নষ্ট করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাছ কাটার সময় এলাকার কিছু মানুষ টের পেয়ে লিমনসহ কয়েকজনকে ধাওয়া দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোতাকাব্বির রহমান লিমন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

হাজিরহাট থানার অফিসার ইনচার্জ জানান, অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে পুলিশকে ফোন দিয়ে সহযোগিতার নামে হয়রানি করে আসছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে গাছ নষ্টের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি