1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

র‍্যাব-১৩ এর অভিযানে ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ০১ বেতল জোটেক্সা উদ্ধারসহ গ্রেফতার ১

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পাঠ করা হয়েছে

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকা থেকে ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যের বিশাল চালান জব্দ;২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ০১ বেতল জোটেক্সা উদ্ধারসহ গ্রেফতার ০১জন।

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৮/০৩/২০২৬ তারিখ বিকাল ০৫.৩৫ ঘটিকায় র‌্যাব-১৩,সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ০২ নং ভেলাবাড়ি ইউনিয়নের অন্তর্গত ০৬ নং ওয়ার্ডস্থ ধৃত আসামি মোঃসাইফুল ইসলাম (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনাকালে ধৃত আসামির শয়ন কক্ষের খাটের নিচে প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ০১ বোতল জোটেক্সাসহ সর্বমোট ৬২৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা- মৃত আছির উদ্দিন,সাং-তালুকদুলালী(ঝাড়িরঝাড়), থানা-আদিতমারী, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি