1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কিশোরগঞ্জে সংবাদ সম্মেলনে দাবি জানিয়েছেন-মন্ডল বাড়ির ভিতরে কোন কবরস্থানের জমি নেই

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পাঠ করা হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের আজ সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম দাবি করেছেন, মন্ডল বাড়ির ভেতরে কোনো কবরস্থানের জমি নেই। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে তিনি এ বক্তব্য দেন। তিনি জানান, ৮৮৬৮ দাগে মোট ১৯ শতাংশ জমি থাকলেও সরেজমিনে মাপজোখ করে পাওয়া গেছে ১৮.৪৮ শতাংশ। এর মধ্যে কবরস্থানের জন্য ৩.৫২ শতাংশ জমি নির্ধারিত রয়েছে এবং বাকি অংশে মন্ডল বাড়ির সদস্যরা তাদের নিজ নিজ অবস্থানে বসবাস করছেন। রফিকুল ইসলাম আরও বলেন, কবলা অনুযায়ী কবরস্থানের জন্য ৪ শতাংশ জমি থাকার কথা থাকলেও বাস্তবে সরেজমিনে তা চিহ্নিত করা যাচ্ছে না। তার ধারণা, দুই পাশের বড় রাস্তার ভেতরে ওই জমির অংশ পড়ে থাকতে পারে। তিনি দাবি করেন, “মন্ডল বাড়ির ওপর দোষারোপ করার কোনো সুযোগ নেই। আমরা কবলা অনুযায়ী যে জমি পেয়েছি, সেই অংশেই বসবাস করছি।সরকারি সার্ভেয়ার ও আমিনদের মাপজোখেও বিষয়টি স্পষ্ট হয়েছে।”এ সময় তিনি জানান, মন্ডল বাড়ির পূর্ব পাশে মসজিদের লাগোয়া একটি পারিবারিক কবরস্থান রয়েছে, যেখানে ভবিষ্যতে পরিবারের সদস্যদের দাফন করা হবে। এছাড়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরও বড় কবরস্থানের জন্য পাশেই জমি দান করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাই প্রতিপক্ষের দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেন।এ বিষয়ে ইউপি সদস্য আহাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “হাফ শতক জমি মন্ডল বাড়ির ভেতরে থাকতে পারে।” তবে পূর্বে গণমাধ্যমে দেওয়া তার বক্তব্যে বাড়ির ভেতরে ২ শতক জমি থাকার কথা উল্লেখ করা হয়েছিল—এ বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে তিনি বলেন, “আমি নিশ্চিত নই, ৫২ পয়েন্ট জমি বাড়ির ভেতরে থাকতে পারে,” এরপর আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি