1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী একাকীত্বকে শক্তিতে বদলানোর ১০ উপায় ১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু

কাউনিয়ায়  তিস্তা মহাপরিকল্পনা  বাস্তবায়নের দাবিতে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯০ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায়  সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টায় কাউনিয়ার তিস্তা রেলসেতু এলাকায় তিস্তা পাড়ের মানুষের মৌলিক অধিকার বাঁচাও যুব পরিষদ, কাউনিয়ার উদ্যোগে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে কাউনিয়ার তিস্তা নদী পাড়ের মানুষের মৌলিক অধিকার বাঁচাও যুব পরিষদের প্রধান উপদেষ্টা ও বালাপাড়া ইউনিয়ন জামাতে ইসলামী সভাপতি  মোঃ আব্দুর রহিম বলেন, অতি দ্রুত সময়ে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, তিস্তারের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে, তিস্তার দুর্গম এলাকায় আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, তিস্তা নদীর নামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে হবে, তিস্ত মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যাদের জমি অধিগ্রহণ করবে তাদেরকে উচিত মূল্য দিতে হবে,তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বৃহত্তম রংপুর  অঞ্চলে গ্যাস সরবরাহ করতে হবে। এছাড়াও তিস্তা নদীভাঙন, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বন্যার কারণে তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীভাঙন রোধ এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা জরুরি।বক্তারা আরও বলেন, তিস্তা পাড়ের লাখো মানুষের স্বার্থে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মহাপরিকল্পনার কাজ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন  মোঃ জহুরুল হক, মোঃ আব্দুল হান্নান, মোঃ রমজান আলী, রফিকুল ইসলাম, মোঃ মোর্তাজ আলী, মোঃ শামসুল হক, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল হাই মানিক, মোঃ মোতালেব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সাংবাদিক সম্মেলন শেষে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি