1. admin@alokito-bd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস মিঠাপুকুরে দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় অভিযান চালিয়ে কোবরা বাহিনীর অন্যতম সদস্য রতন পাইকারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার কাছে সংবাদ আসে, কোবরা বাহিনীর অন্যতম সদস্য রতন পাইকার তার সহযোগীদের নিয়ে বেজোড়া বাজারের আকবর আলীর গ্যারেজে এক অজ্ঞাতনামা যুবককে আটক করে মারধর করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ রুবেল প্রামাণিকের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রতন পাইকার (৩৬), বাবু শেখ (৩২), মিরাজ মোল্লা (৩৫), সুমন মিয়া (২৮), রাজু মিয়া (২৭) ও রিয়াদ সাকিদার (২৭) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানার কুকরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগী আবুল বাশার বাপ্পী (২৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে অভিযানে সাতজনকে গ্রেপ্তার এবং ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্যসহ বিভিন্ন আইনে আটটির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি