1. admin@alokito-bd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

কসবায় ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, আসামি পলাতক

  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে কায়েমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে একটি পুলিশ দল ৯ নং কায়েমপুর ইউনিয়নের কামালপুরের বেলতলী নামক স্থানে অভিযান চালায়।

কদমতলী থেকে নয়নপুরগামী পাকা সড়কের পাশে রফিক নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে থেকে ফেলে রাখা অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে, গাঁজাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় কামালপুর (সিঙ্গাপুর মার্কেটের পাশে) এলাকার মৃত সুলতান মিয়া সরকারের ছেলে মোঃ সোহাগ মিয়া সরকার (৪২) ও অজ্ঞাতনামা আরও একজনকে পলাতক আসামি করে কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী এসআই সাজ্জাদ উল করিম। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ এ তথ্য নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি