লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ১২/০৪/২০২৬ খ্রি. সকাল ০৯.০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি নীল রংয়ের পিকআপ ভ্যান আটক করে। পিকআপটি তল্লাশী করে (তিন) কেজি গাঁজা উদ্ধারসহ ১। মোঃ সোহাগ মিয়া (৩৫)পিতা- মোঃ আজিজুল হক মাতা- নুর নাহার সাং- চক পাঠাঘাট থানা- নকলা জেলা- শেরপুর। ২। সোহেল রানা (৩৫)পিতা- হাসান আলী মাতা- হোসনা বেগম
সাং- বারবৈকা, গাজীপুর সিটি কর্পোরেশন থানা- বাসন
জেলা- গাজীপুর। এ দুই জন মাদক কারবারীকে গাঁজা সহ গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply