1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম, বগুড়ায় বিএনপি অঙ্গসংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় চেলোপাড়ার রবিন হত্যা মামলায় হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় বগুড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল শহর শাখা এবং ফুলবাড়ি দক্ষিণ পাড়া গ্রামবাসীর উদ্যোগে নারী-পুরুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, রবিন হত্যা ঘটনাকে কেন্দ্র করে নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। তারা দ্রুত এসব মামলা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। একই সঙ্গে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জামিনুর হাসান শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ২০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আসাদুর রহমান রাহুল, ২০নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রায়হান প্রামানিক, শহর যুবদলের সহ-ধর্মীয় সম্পাদক মোঃ আব্দুস সামাদ এবং শহর ছাত্রদল নেতা মোঃ নিরব।

এর নির্ধারিত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি