1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

‎লালমনিরহাটে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাটে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদদারি রোধে মাঠে নেমেছে প্রশাসন। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি ও মজুদ গোপনের অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-১৩, বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।রবিবার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সেনা মৈত্রী হকার্স মার্কেট ও রেলবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা ভোজ্যতেলের মজুদের পরিমাণ, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। কোনো ব্যবসায়ী অতিরিক্ত মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন কিনা এবং সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি করছেন কিনা—তা খতিয়ে দেখা হয়।
‎অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, ভোজ্যতেলের বাজারে কোনো ধরনের অস্থিরতা বা কারসাজি বরদাস্ত করা হবে না। যারা অবৈধভাবে মজুদ করে বাজারে সংকট তৈরি করবে কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎অভিযানকালে অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তারা ভবিষ্যতে কোনো ধরনের অনিয়মে জড়িত না হয়।
‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক শেখ সাদী জানান, “গত এক মাসের তুলনায় বর্তমানে ভোজ্যতেলের দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে বাজারে যেন কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি