খোরশেদ আলম সাগর,রংপুর:
রংপুরের গংগাচড়া উপজেলার ভূটকা চৌরাস্তা সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থা স্থানীয় জনগণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাজুড়ে পানি জমে কাদার সৃষ্টি হয়, ফলে পথচারী, শিক্ষার্থী এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং বৃদ্ধদের চলাচল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। তখন রাস্তা প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটির উন্নয়ন কাজ শুরু করা হোক।
Leave a Reply