শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আড়াই বছরের শিশু আরাফের।নিহত শিশু আরাফ পালানপাড়া গ্রামের বাবু মিয়ার সন্তান।গত ২১ এপ্রিল মঙ্গলবার বিকালে বাড়ির বারান্দায় খেলা করছিল ছোট্ট শিশু আরাফ। পরিবারের অগোচরে হঠাৎই সে ঘরের বারান্দায় ঢেকে রাখা ডিজেল তেলের কাটা প্লাস্টিকের ড্রামে পড়ে যায়।স্থানীয় সুত্রে জানাযায় , ওই ড্রামটিতে ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। অসাবধানতাবশত ড্রামে পড়ে গিয়ে শিশু আরাফ ডিজেল পান করে ফেলে।পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুতগতিতে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি।বুধবার (২২ এপ্রিল) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশু আরাফ।পরিবারের একমাত্র শিশুকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply