1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরের অপহরণ মামলার ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব

  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পাঠ করা হয়েছে

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম ৭ম শ্রেনীর একজন নিয়মিত ছাত্রী। ভিকটিম স্কুলে যাতায়াতের সময় ধৃত আসামি মোঃ তৌকির রহমান (১৯) ভিকটিমকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় উত্যক্ত করাসহ প্রেম-ভালবাসার প্রস্তাব দিয়ে আসছিল। উক্ত বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে বাদী ধৃত আসামিকে বিরক্ত না করার জন্য অনুরোধপূর্বক সতর্ক করলে ধৃত আসামি বাদীর কথায় গুরুত্ব না দিয়ে ভিকটিমকে অপহরণ করার হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ০১/০৪/২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় ভিকটিম নিজ বাড়ী হতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় স্কুলের উদ্দেশ্যে বের হলে ওইদিন সকাল ০৯.০০ ঘটিকায় পূর্ব পরিকল্পিতভাবে ধৃত আসামি এবং তার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জনের সহায়তায় হুমকি প্রদান ও ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অপরিচিত অটোযোগে ধৃত আসামির বাড়ীতে নিয়ে যায়। এমতাবস্থায় বাদী ভিকটিমকে আসামিদের নিকট হতে একাধিকবার উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে উক্ত ঘটনার বিষয়ে পরবর্তীতে ভিকটিমের পিতা গত ১০/০৪/২০২৬ ইং তারিখে বাদী হয়ে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৫) এর ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নং-১৫।

মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ২১/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার লালমাই থানাধীন পূর্ব অশোকতলা গ্রামের জনৈক ক্বারী আজিজ এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে রংপুর মহানগরীর কোতয়ালী থানার অপহরণ মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামি মোঃ তৌকির রহমান (১৯), পিতা-মোঃ রাহেল মিয়া, সাং-পূর্ব বোতলাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রংপুর’কে গ্রেফতার এবং ভিকটিম মোছাঃ আয়শা সিদ্দিকা (১৪), পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং-পূর্ব বোতলাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রংপুর‘কে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি