1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে র‌্যাব ১৩ ও জেলা প্রশাসন কর্তৃক যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০২ জন ব্যাক্তিকে কারাদন্ড

  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেড ভঙ্গ, বাজার মনিটরিং এবং অবৈধ মজুতদারিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ২২/০৪/২০২৬ তারিখ রাত ০১.০০-০৩.০০ ঘটিকায় রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন পূর্বজলকরিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(খ)/৪/৫ ধারায় অবৈধভাবে জ্বালানি তেল ৬৩০ লিটার ডিজেল মজুদ করে রাধার অপরাধে ১। মোঃ হানিফ মিয়া, পিতা-মৃত হামিদ মিয়া, এবং ২। মোঃ শাহিন মিয়া, পিতা-মৃত লোকমান, উভয় সাং-পূর্বজলকরিয়া, থানা-হাজীরহাট, রংপুরদ্বয়কে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করাসহ মজুদকৃত ৬৩০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি