1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বোদায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরপরই বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েক শ মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে তাঁকে ঘিরে রাখেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেন।

খবর পেয়ে বোদা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষককে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারির দাবি তুলেছেন অভিভাবকেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি