1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

র‌্যাব-১৩ এর অভিযানে ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন খটখটিয়া তারবিয়াতুল আদফাল একাডেমী ফোরকানিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর নিয়মিত একজন ছাত্রী। ধৃত আসামি মোঃ আব্দুল মান্নান (৫৭) উক্ত মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী। যার সুবাদে ইং ১৮-০৪-২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় ভিকটিম মাদ্রাসায় গেলে ধৃত আসামি ভিকটিমকে ক্লাস রুমে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর মহানগরীর পরশুরাম থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-২৪/০৪/২০২৬ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন অধ্যাদেশ, ২০২৫) এর ৯(১) ধারা।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ২৫/০৪/২০২৬ তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ০২ নং ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ডস্থ তারাগঞ্জ চৌপথী বাজারস্থ পল্লী চিকিৎসক মোঃ জব্বুর আলী সরকার এর দোকান এর সামনে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল মান্নান (৫৭), পিতা- মৃত খান মাহমুদ, সাং- খটখটিয়া মধ্যপাড়া, থানা- পরশুরাম, আরপিএমপি, রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি