1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ভোরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরের বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আত্রাই নদীর তীরে পলিথিনের ছাউনি দিয়ে প্রায় ২৫-৩০টি বেদে পরিবার বসবাস করে আসছিল। ভোরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি