1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু ন্যায়বিচারের আশায় অভিযোগকারীরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

রংপুরের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এ তদন্ত পরিচালনা করেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রংপুর বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক এর প্রতিনিধি ও জেলা সমবায় কর্মকর্তা, কুড়িগ্রাম মোঃ আতিকুর রহমান।
বিআরডিবি ভবনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস কক্ষে তদন্তকালে উপস্থিত ছিলেন অভিযোগকারী পশ্চিম তালুকশাহবাজ কেএসএস লিঃ-এর ম্যানেজার আঃ মোতালেব, পশ্চিম নিজপাড়া কেএসএস লিঃ সভাপতি মোঃ সারওয়ার আলম, চারুভদ্র কেএসএস লিঃ এর ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, দক্ষিন বাজেমজকুর কেএসএস লিঃ এর সভাপতি হানিফ উদ্দিন সহ ১০টি সমিতির সভাপতি ও ম্যানেজারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, ইউসিসি লিঃ এর সভাপতি আঃ বারেক, সাবেক সভাপতি হাফিজ উদ্দিন ও মোসলেম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।তদন্তকারী কর্মকর্তা জেলা সমবায় কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, তদন্তে যা সঠিক এবং সমবায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকলকে শান্ত থাকার আহ্বানও জানান তিনি। এদিকে অভিযোগকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ৫৯টি সমিতির সদস্যদের স্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি