1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯০ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের অংশগ্রহণে ২০২৬ সালের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বালিকা বিভাগে মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বালক বিভাগে বাঁশো সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় পেয়ে শিরোপা জিতে নেয়।
টুর্নামেন্টে উপজেলার মোট ১০৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
উক্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। ওই সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম সারওয়ার জাহান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিন, ইদ্রিস আলী প্রামানিক, দেবাশীষ কুন্ডু, মহেশ চন্দ্র দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহজামাল বাচ্চু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দিপু, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, শাহিনুর ইসলাম, হারুন রশিদ, শাহনাজ খাতুন, সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, আলাউদ্দিন, হাবিবুর রহমান, আবু হাসানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।

সে সময় বক্তারা বলেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি