খোরশেদ আলম সাগর,গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গংগাচড়া উপজেলায় আনাচে-কানাচে নালা, খাল ও জলাশয়ে অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ‘হাজার দুয়ারী’ জাল। এতে করে বিপুল পরিমাণ মা মাছ ধরা পড়ছে, যা স্থানীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান, এই ধরনের সূক্ষ্ম জালের কারণে ছোট মাছের পোনা থেকে শুরু করে ডিমভরা মা মাছ পর্যন্ত রেহাই পাচ্ছে না। ফলে প্রাকৃতিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, অবিলম্বে এসব নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।মৎস্য বিশেষজ্ঞদের মতে, মা মাছ রক্ষা করা না গেলে স্থানীয় জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ভেঙে পড়বে, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।এদিকে সচেতন মহল বলছে, নিয়মিত মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
Leave a Reply