1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৩ বার পাঠ করা হয়েছে

কাউনিয়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে সোমবার রাতে ৩ জন মাদক কারবারিককে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে ০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রী শশীকান্ত রায় (৪৭) এবং বাবু রবিন চন্দ্র (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০,০০০ টাকা এবং ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়েছে।অপর এক অভিযানে কাউনিয়ার কুর্শা ইউনিয়নের আমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাফিজুর রহমান (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,৫০০ টাকা।উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন ৩ মাদক কারবারি কে গ্রেফতকরের বিষয় টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি