1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী 

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২০ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে  সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার( ৬ মে))সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী  অফিসার পাপিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব সুরমান আলী।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেনবিসিএসআইআর-এর আইটি আই-এর সায়েন্টিফিক অফিসার সম্রাট মোহাইমিনুল ইসলাম।এছাড়া বক্তব্য  রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  শিহাব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুন সহ অন্যান্য অতিথিবৃন্দ।এ সময় বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির কার্যকর প্রয়োগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে প্রযুক্তি বিস্তারে সহায়ক হবে বলেও তারা মতামত ব্যক্ত করেন।সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি