1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পাটগ্রাম সীমান্তে গরু চরানো নিয়ে উত্তেজনা, লাঠি হাতে প্রতিবাদ এলাকাবাসীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৪ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধরলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৭৩/১৫-এস বরাবর শূন্য লাইনের কাছে কয়েকজন নারী ঘাস কাটাকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে বাক-বিতণ্ডা ও সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ভারতের ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র নালংগিবাড়ী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন.খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেশাদারিত্ব, ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের স্থানীয়দের শান্ত করে সীমান্ত এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।বিজিবি জানায়, সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবিকে সহযোগিতা করছে, যা সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি