1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ার কোবরা গ্রুপের প্রধান সদস্য সুমন গোয়েন্দা পুলিশের হাতে আটক

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৪ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ জেলা (গোয়েন্দা) পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি, মাদক, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক মামলার আসামী “কোবরা গ্রুপের” প্রধান সদস্য সুমন গ্রেফতার ও ১টি ধারালো বার্মিজ চাকু উদ্ধার।
গত মঙ্গলবার (১২ মে) দুপুর জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একাধিক টিম বগুড়া সদর ও শাজাহানপুর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে, শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী, “কোবরা গ্রুপ” এর প্রধান সুমনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। বগুড়া শহরের মালতীনগর, স্টাফ কোয়ার্টার, বটতলার, মালতিনগর দক্ষিনপাড়া, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় “কোবরা গ্রুপ” নামে সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। সুমন অত্যন্ত দুর্ধর্ষ ও সহিংস প্রকৃতির ব্যক্তি। তার কাছে সবসময় ধারালো চাকু থাকত এবং সামান্য বিরোধ বা মতবিরোধ হলেই সে প্রতিপক্ষকে চাকু দিয়ে আঘাত করত। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরও হামলার চালানোর নজির রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজী, মারামারী, ছিনতাই ও হত্যাকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে অপরাধ জগতের সঙ্গে জড়িত থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী সুমনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মাদক, ছিনতাই, হত্যাকান্ড, মারামারিসহ মোট ৮টি মামলা বিচারাধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি