1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে চুরি হওয়া গাছ দিয়ে তৈরি হচ্ছে অবৈধ বালু পরিবহনের রাস্তা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৩ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বেঙ্গল হার্বাল গার্ডেনের চুরি হওয়া ঔষধি গাছ দিয়ে নদী থেকে অবৈধ বালু পরিবহনের রাস্তায় ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে বেঙ্গল হার্বাল গার্ডেনের কেয়ারটেকার আশরাফুল ইসলাম মূল্যবান গাছগুলো রাতের আঁধারে কেটে বালু ব্যাবসায়ীদের কাছে বিক্রি করছেন। সেই চুরি করা গাছগুলো দিয়ে সদর উপজেলার পাকারমাথা এলাকায় করতোয়া নদীর পাড়ে বাদাম ক্ষেত নস্ট করে রাস্তায় যাতে ট্রাক দেবে না যায় সেজন্য গাছগুলো পুতে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নলকুড়া এলাকার বালু ব্যবসায়ীরা জানান আসলে পাকারমাথা এলাকায় কোন বালু মহাল নেই অবৈধভাবে বালু উত্তোলন করছেন সেই সাথে রাতের আধাঁরে চুরি হওয়া গাছ দিয়ে ট্রাক পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে।
সরেজমিনে পাকারমাথা এলাাকায় মজাহারুল স্বীকার করে বলেন গাছগুলো রাতের আধাঁরে হার্বাল গার্ডেনের কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাতের আধাঁরে গাছ আমাদের বালুর পয়েন্টে পৌছে দিয়েছেন। পরে আশরাফুল ইসলামের সাথে কথা বললে জানান আসালে বাগানের কোন গাছ কাটা নেই। গাছ চুরিও হয়নি।
পরে হার্বাল গার্ডেনের দায়িত্বে থাকা সার্ভেয়ার মুরাদ হোসেনের সাথে কথা হলে তিনি জানান আশরাফুলের নামে এর আগেও গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে। আসলে অশরাফুলের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি