1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

মরিচ ক্ষেতে বিষধর সাপের কামড়ে নিহত গৃহবধূ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১১৯ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালেহা খাতুন ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান সালেহা খাতুন। বেলা ১১টার দিকে ক্ষেতের কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর দক্ষিণ দর্জিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ঘটনায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে বর্ষা মৌসুমে মাঠে-ঘাটে কাজ করার সময় কৃষক ও শ্রমজীবী মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি