1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
​লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হৃদয় (২৬) নামে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৪) আটক করেছে পুলিশ। তবে ঘটনার সময় স্ত্রী সাথীও আহত হন এবং তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
​বুধবার (১৩ মে) দুপুরে শহরের বাবুপাড়া এলাকার গাউছিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত হৃদয় ওই এলাকার এরশাদ হুজুরের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন ঘরোয়া বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উম্মে জান্নাত সাথী প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু দিয়ে স্বামী হৃদয়ের গলায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।হৃদয়ের চিৎকার শুনে প্রথমে তার মা ছুটে আসেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। এ সময় হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকুটিও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার সময় উম্মে জান্নাত সাথীর শরীর থেকেও রক্তক্ষরণ হচ্ছিল। পরে মহিলা পুলিশ ও পরিবারের সদস্যদের সহায়তায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। এ সময় হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকুটি উদ্ধার করা হয়। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি