1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫৩ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) তাকে মামলার গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার দিনগত গভীর রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ী থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী বাবু, উপজেলার কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ওই এলাকার মীরবাগ কলেজের প্রভাষক।কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, স্থানীয় কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নিকট থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয় এবং সাজাপ্রাপ্ত হন। এছাড়াও প্রতারনা করে বিভিন্ন এলাকার মানুষ কে হজে পাঠানো ও চাকুরী দেয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। হজে যেতে না পারা এবং চাকুরী না পাওয়া ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী ব্যক্তিরা মামলায় দায়ের করেন।তিনি বলেন, অর্থ আত্মসাতের প্রতারনার ঘটনায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে রংপুরে আদালতে একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার থাকেন না এবং কলেজের আসেন না বাবু। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।শুক্রবার দিনগত রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী বাবুর অবস্থান শনাক্ত করে পুলিশ। গভীররাতেই কাউনিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ী থেকে বাবুকে আটক করা হয়।পরে তাকে রংপুর মহানগর থেকে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, আটক আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, তার বিরুদ্ধে পরোয়ানা জারী করে আদালত। পরোয়ানামুলে আটক করে শনিবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি