1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ১৬শ’ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী জয়লান গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬০ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা -টু-ঠাকুরগাঁওগামী তাজ পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৫৫ বাসের G-4 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে ১৬শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
আলামত একটি কাগজের খাঁকি খামের মধ্যে স্কস টেপ দ্বারা প্যাঁচানো নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট ৮টি, প্রতি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সর্বমোট ১৬০০ (এক হাজার ছয়শত) পিস।
গ্রেফতার কিছু আসামী হলো, মোঃ জয়নাল (৫৫), পিতা মৃত গিয়াস উদ্দিন, সাং মহিষমারি, ওয়ার্ড নং ১, ইউপি-দোসই,
থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও।
আজ সোমবাব (১৮ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলা ভরিয়া পাকুরতলা এলাকাস্থ এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা টু ঠাকুরগাঁওগামী তাজ পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৫৫ বাসের G-4 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে ১৬শ’ ইয়াবা ট্যাবলেট পিস ও মোবাইল ফোন ১টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি