1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্তসহ আটক ৬

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৯ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী এবং পূর্বের মামলার দুই পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার (১৮ মে) দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সময়ে পৃথক ওয়ারেন্ট তামিল অভিযানে আরও দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ইউসুফ আলী, মোঃ সুজন হোসেন (২৬), মোঃ রতন মন্ডল (৪০) ও মোঃ এনামুল হক (২৫)। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোঃ ওয়াজেদ হোসেন ওরফে অজিদ এবং মোঃ শিপন আলীকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়ীর মধ্যে দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। পরে আটক সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি