1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিড ইউঃ ঋণ খেলাপী সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৪২ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ঋন খেলাপী সি আর ১৩৪/১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামী বড়ুয়ারহাট কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী মো: মনোয়ার হোসেন এবং কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯মে) তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ী থেকে তাদের কে আটক করা হয়। গ্রেফতার কৃত মো: মনোয়ার হোসেন কাউনিয়া উপজেলা কূর্শা ইউনিয়নের পূর্ব চান্দঘাট গ্রামের মো: আতিয়ার রহমানের ছেলে এবং বড়ুয়ারহাট কেরামতিয়া কামিল মাদ্রাসার অফিস সহকারী পদে কর্মরত রয়েছে। তিনি কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: নিকট থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয় এবং বিগত ১৬ মার্চ তারিখে সাজাপ্রাপ্ত হয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত। এছাড়াও কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত গোবধা গ্রামের বাসিন্দা মৃত্যু আবুল হোসেনের পুত্র নজরুল ইসলাম কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নিকট থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে সিআর ৪৯/২২ মামলা হয় এবং আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। পুলিশ অভিযান চালিয়ে একই রাতে তাকেও গ্রেফতার করে রংপুর আদালতে সোপর্দ করে।
এস আই ব্রজ গোপাল কর্মকার বলেন বৃহস্পতিবার সকালে সাজাপ্রাপ্ত আসামি কে জেল হাজতে ও ওয়ারেন্ট ভূক্ত আসামি আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি