1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধার ফুলছড়িতে ঝড়ে ভিজিএফের চালবোঝাই ২ নৌকা ডুবি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৯ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া সরকারি ভিজিএফের চালবোঝাই দুটি নৌকা আকস্মিক ঝড় ও দমকা হাওয়ায় ডুবে গেছে। তবে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত উদ্যোগে চালের বস্তাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার রাতে চালগুলো নৌকায় তোলা হয়েছিল এবং সেগুলো ঘাট এলাকায় রাখা ছিল। সকালে হঠাৎ বৈরী আবহাওয়া ও দমকা হাওয়ার কারণে নৌকা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের কাছেই পানিতে ডুবে যায়।ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, নৌকা দুটিতে ৫০ কেজি ওজনের মোট ৪৬৭ বস্তা সরকারি ভিজিএফের চাল ছিল। ঈদ উপলক্ষে এসব চাল উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের পরিকল্পনা ছিল।স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস চালের বস্তাগুলো উদ্ধার করেছে। সবগুলো বস্তা উদ্ধার হয়েছে কি না, তা হিসাব-নিকাশ শেষে নিশ্চিত হওয়া যাবে।প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চাল প্রয়োজনীয়ভাবে শুকিয়ে পরে নির্ধারিত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় স্থানীয় জেলে, নৌকার মাঝি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদ্ধার কাজে অংশ নেন। সম্মিলিত প্রচেষ্টায় পানিতে ডুবে যাওয়া চালের বস্তাগুলো তীরে তুলে আনা হয়।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ডুবে যাওয়া নৌকা দুটি উদ্ধারের কাজও চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি