আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের সংগঠন আর্জেন্টিনা ফ্যানস ক্লাব, রংপুর-এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রংপুর টাউন হল চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ২০২২ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে গঠিত কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।পুনর্গঠিত কমিটিতে আসাদুজ্জামান আফজাল কে সভাপতি, ইসমাইল হোসেন প্রিন্স কে সাধারণ সম্পাদক, ইয়াসির আরাফাত জীবন কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি তানবীর হোসেন আশরাফি এবং হৃদয় জেজে ও সাইফুল ইসলাম মুকুল-কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেকে হয়েছে।সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাকির আহমেদ, ফরহাদুজ্জামান ফারুক, আতাউর আতিক, নিশাত ইসলাম, তামজীদ পারভেজ বাদল ও রনি হাসান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আকিবুর রহমান মনু, আকাশ খান, জিএস বাপন, বাধন এমএসবি, সাজ্জাদ হোসেন আকাশ ও ইব্রাহিম আলম।এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমরান কবির, রকি ও আজমীর, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সহ দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে শাহাজাহান মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মাইসা রহমান মৌ, সহ মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে স্নিহা তাবাসসুম ও সাদিয়া অনন্যা, ক্রীড়া সম্পাদক হিসেবে কাউসার ইসলাম এবং সহ ক্রীড়া সম্পাদক হিসেবে বিজয় ইসলাম ও আরিফ দায়িত্ব পেয়েছেন।পুনর্গঠিত কমিটিতে প্রায় ২০০ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। সভায় বক্তারা বলেন, রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও খেলাধুলাভিত্তিক ইতিবাচক কার্যক্রম আরও বেগবান করতে এই কমিটি কাজ করবে। পাশাপাশি আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও ক্রীড়া কার্যক্রম গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পুনর্গঠিত কমিটির মাধ্যমে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব, রংপুর আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে জেলার আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
Leave a Reply