1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮৪ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অপারেশনের সময় খুলে রাখা এক রোগীর স্বর্ণের চেইন হারানোর অভিযোগ উঠেছে এক সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে। এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রতিবাদে নার্সদের একটি অংশ ডিউটি বাদ দিয়ে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে প্রায় এক ঘণ্টা হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার বাসিন্দা রূপালি বেগম অস্ত্রোপচারের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। অপারেশনের আগে নিরাপত্তার স্বার্থে তার গলায় থাকা প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন খুলে রাখা হয়। রোগীর স্বজনদের অভিযোগ, চেইনটি রোগীর স্বামীকে বুঝিয়ে দেওয়ার কথা বলা হলেও সংশ্লিষ্ট সিনিয়র স্টাফ নার্স সেটি তার হাতে না দিয়ে নিজের পকেটে রেখে দেন। পরে অপারেশন শেষে চেইনটি ফেরত চাইলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ও পঞ্চগড় প্রেসক্লাবে অনুলিপি দেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হাসপাতালজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সোমবার হাসপাতালের সামনে মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন নার্সদের একটি অংশ।
অভিযোগ রয়েছে, মানববন্ধনে অংশ নিতে গিয়ে অনেক নার্স দায়িত্বস্থল ছেড়ে বাইরে অবস্থান করায় হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবাদান কার্যক্রমে বিঘ্ন ঘটে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাবুল ইসলামের রোগীর স্বজন বাবলা জানান, মানববন্ধনের কারণে প্রায় এক ঘণ্টা স্বাভাবিক সেবাকাজ ব্যাহত হয়। এতে চিকিৎসা নিতে এসে অনেকেই দুর্ভোগে পড়েন। আবু হাসান নামে একজন বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত কর্মীদের কর্মস্থল ছেড়ে কর্মসূচিতে অংশ নেওয়া উচিত হয়নি। এতে সাধারণ রোগীদের ভোগান্তি বেড়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স আলিফ নুরার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আমেনা খাতুন বলেন, অপারেশন থিয়েটারে অপারেশনের আগে একটি চেইন আমাদের এক সিনিয়র স্টাফ নার্সের কাছে জমা ছিল। পরবর্তীতে সে চেইনটি হারিয়ে ফেলে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের আগে আমি সাংবাদিকদের একদিন সময় চেয়েছিলাম কিন্তু তিনি তা শুনেন নি।
এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, মানববন্ধনের বিষয়ে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে অবগত করার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে। চেন হারানো বিষয়টি নিয়ে নার্সকে শোকজ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি