লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানকালে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতাকে, গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টা ৪০ ঘটিকার সময়, বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ দর্পন ভূঁইয়াকে গ্রেফতার করেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দর্পন ভূঁইয়া বিজয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের বাসিন্দা সে ঐ এলাকার সারোয়ার রহমান ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে বিজয়নগর থানায়, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী সহ দুটি মামলা রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে তিনি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply