1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে চরমোনাই পীর: পুশইন বন্ধে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৭ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সীমান্তে ভারতের কথিত ‘পুশইন’ কার্যক্রম আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

শুক্রবার (১২ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “সীমান্ত এলাকায় যে পুশইনের কার্যক্রম আমরা লক্ষ্য করছি, তা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ও মানবতার বিরুদ্ধে। যেভাবে নারী, শিশু ও সাধারণ মানুষকে অমানবিক পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তা কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। এটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালারও সুস্পষ্ট লঙ্ঘন।”

তিনি বলেন, সীমান্ত সমস্যা সমাধানে বলপ্রয়োগ বা একতরফা সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে দ্বিপক্ষীয় আলোচনা এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই স্থায়ী সমাধান খুঁজে বের করা উচিত। দুই প্রতিবেশী দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।

সীমান্তে দায়িত্ব পালনকারী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “বিজিবি অত্যন্ত ধৈর্য, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে তারা যেভাবে দায়িত্ব পালন করছে, তার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক আইনবহির্ভূত ও অমানবিক এ ধরনের কার্যক্রম থেকে সরে এসে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই এ ধরনের সংকটের টেকসই সমাধান সম্ভব।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সীমান্ত পরিস্থিতির উন্নতি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি