1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছা শিক্ষা অফিসে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৮ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পীরগাছা প্রেস ক্লাব।জানা যায়,গত ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিম পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সংক্রান্ত বিষয়ে তথ্য ও বক্তব্য সংগ্রহের লক্ষ্যে কয়েকজন গণমাধ্যমকর্মী পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যান।এ সময় পীরগাছা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালবেলা ও তিস্তা সংবাদের উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, দৈনিক জনবাণী ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন পাটোয়ারী, রাজধানী টেলিভিশনের প্রতিনিধি জাহিদ হোসেন সহ অন্যান্য গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।সাংবাদিকদের অভিযোগ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকারের বক্তব্য গ্রহণ ও ভিডিও ধারণকালে অফিস সহায়ক তাজরুল ইসলাম (তাজুল) তাদের পেশাগত কাজে অযাচিত হস্তক্ষেপ করেন। একপর্যায়ে তিনি ভিডিও ধারণে বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তার নজরে আনা হলেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।এ ঘটনায় পীরগাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি দপ্তর জনগণের সেবার জন্য। সেখানে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দুঃখজনক ও নিন্দনীয়।পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আব্দুল কুদ্দুছ সরকার বলেন, “ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করা হলেও সন্তোষজনক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি দপ্তরে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের তথ্য সংগ্রহে সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।গণমাধ্যম কর্মীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ঘটনাটির দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।অন্যথায় পীরগাছার সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি