1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অনিয়ম, তদন্তে মিলল সত্যতা

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬০ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই গোপনে তিনটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের নির্দেশে পরিচালিত তদন্তে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অভিযোগ সূত্রে জানা যায়, অমরখানা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী তনুশ্রী দত্তের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা গত ৭ জুন মাত্র দুই ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হয়। তবে কেন্দ্রীয় সূচি অনুযায়ী এসব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ৮ ও ৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা উপস্থিত ছিলেন না। তাদের পরিবর্তে ল্যাব সহকারীর তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হয়। পরে নির্ধারিত তারিখে উপস্থিতি দেখিয়ে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কেন্দ্র সচিব ও জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে।

পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, “তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন।”

ঘটনাটি নিয়ে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সবাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি