1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে যৌথ অভিযানে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ মামলা প্রক্রিয়াধীন

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯১ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা (পুরাতন পঞ্চগড়) এলাকায় জেলা প্রশাসন, পুলিশ ও আনসারের যৌথ অভিযানে ২৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদক ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি ধাক্কামারা গ্রামের মোহাম্মদ আব্দুল মোমেনের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান (৩৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মিজানুর রহমানের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির দক্ষিণ পাশের সীমানা প্রাচীরসংলগ্ন খড়ের গাদার নিচ থেকে ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া বাড়ির পূর্ব পাশের সীমানা প্রাচীরের কাছে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ফেনসিডিল-১২ বোতল ও উইনসেরেক্স-১৫ বোতলসহ মোট ২৭ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়। প্রতি বোতলে ১০০ মিলিলিটার হিসেবে মোট ২ হাজার ৭০০ মিলিলিটার (২.৭ লিটার) মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থের আনুমানিক মূল্য ৫৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান সূত্রে জানা যায়, আটক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত আলামতের নমুনা সংগ্রহ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অপর আসামি মোহাম্মদ বাবুল হোসেন (৪০) পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি