1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮১ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়নের ছোট ঝিনিয়া গ্রামে গভীর রাতে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ তিন লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার পর ভুক্তভোগী মুক্তা আক্তার বাদী হয়ে পীরগাছা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।এজাহার সূত্রে জানা যায়, ছোট ঝিনিয়া গ্রামের মুক্তা আক্তারের পরিবারের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৫ জুন ২৬,রাত সাড়ে ১১টার দিকে ধনীর বাজার এলাকায় তার ভাগিনা তুহিনের সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে মারধর করা হয়।
ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মামুন, দেলোয়ার, শামীম মিয়া, সবুজ মিয়া, মাহাবুর মিয়া ও ইছাহাক আলীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মুক্তা আক্তারের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির গেট ও বেড়া ভাঙচুর করে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র নষ্ট করে।বাধা দিতে গেলে ভুক্তভোগী মুক্তা আক্তারের নানা ইদ্রিস আলী (৬০) ও বড় বোন এলেকা বেগম (৪৫) হামলার শিকার হন।এতে ইদ্রিস আলীর হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এবং এলেকা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি একটি ড্রয়ারে রাখা নগদ তিন লক্ষ টাকা নিয়ে চলে যায়।ভুক্তভোগী মুক্তা আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছে। পরিকল্পিতভাবে তারা গভীর রাতে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও নগদ টাকা লুট করেছে।আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।এ বিষয়ে অভিযুক্তদের একজন বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পূর্বের বিরোধের জেরে আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করা হয়েছে।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি