1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রাম থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৭ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, গত রোববার (২১ জুন) রাতে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজার এলাকায় ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতা দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন, সিনজানি-কামুল্ল্যা এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩২) এবং সরিষাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫)। পরে স্থানীয়রা নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে সোমবার (২২ জুন) সকালে মুরাদপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নন্দীগ্রাম দোলাসিংড়া গ্রামের আব্দুল করিমের ছেলে জিল্লুর (২৪) ও চৌগ্রাম এলাকার মৃত রেজাউল করিমের ছেলের শামীম (৩১)
দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্তদের ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সময় উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল বলছে, মুরাদপুর বাজার ও আশপাশের এলাকায় মাদক সেবন ও কেনাবেচা বন্ধে প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।
নন্দীগ্রাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি