1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৬ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ফিচক গ্রামে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন মিয়া (২৮) নামে এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এর আগে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হলে ভুক্তভোগী শিশুর বাবা ২৫ জুন বৃহস্পতিবার নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুর ১২টার দিকে ফিচক গ্রামের ওই শিশু তার বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের আব্দুস সামাদের ছেলে ইজিবাইক চালক লিটন মিয়া বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সালিশে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হলেও অভিযোগের গুরুত্ব এবং ভুক্তভোগী পরিবারের অবস্থানের কারণে কোনো সমাধান হয়নি। একপর্যায়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে শিশুটির বাবা নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নন্দীগ্রাম থানা পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করে এবং অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমরা আমাদের সন্তানের জন্য ন্যায়বিচার চাই। অপরাধী যেন কোনোভাবেই ছাড় না পায় এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি