1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় এনসিপির জুলাই মাসব্যাপী কর্মসূচি পালন

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কেন্দ্রীয়ভাবে ঘোষিত “দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলা সমন্বয় কমিটি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা সমন্বয় কমিটির উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা, দায়িত্ব বণ্টন, সার্বিক প্রস্তুতি এবং স্থানীয় বাস্তবতায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম,সমন্বয়ককারী পরিতোষ চন্দ্র বর্মন, আব্দুল খালেক, আতাউর রহমান, জুয়েল রানা, জাতীয় যুবশক্তির নেতা রায়হান আহমেদ, নাজমুল ইসলাম ও শিপন আহমেদ হিমু, সাহেব আলী,জাতীয় ছাত্রশক্তির নেতা শরিফুল ইসলাম, শাহিন, আসাদ, সুলাইমান, সুজন ও শাওনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী সাহেব আলী,জুয়েল রানা।ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মরণে বিভিন্ন আয়োজন, গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ, যুব কনভেনশন, ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ, জনসচেতনতামূলক প্রচার এবং সমাপনী আলোচনা সভা।সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে উপজেলার সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী এবং দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি