হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় এক তরুণীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক মসজিদের ইমাম। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আটক মামুনুর রশিদ (২৭) উপজেলার মনিরামপুর গ্রামের আব্দুর মজিদের ছেলে।তিনি দোয়ানী বড়ভিটা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তার নিজ বাড়িতে মা আদর্শ বিদ্যাপীঠ নামে একটি কোচিং সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নিজপাড়া গ্রামের হাকিমের মেয়ে সালমা আক্তার (২২) সঙ্গে দীর্ঘদিন ধরে মামুনুর রশিদের প্রেমের সম্পর্ক ছিল। সালমারও এর আগে একাধিক বিয়ে হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মামুনুর রশিদ সালমার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসেন। এ সময় স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন।
পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।স্থানীয়দের দাবি, মামুনুর রশিদ সালমাকে বিয়ে করতে সম্মতি প্রকাশ করেছেন। তবে তার প্রথম স্ত্রীর আপত্তি ও সালমার বর্তমানে স্বামী থাকার কারণে সংশ্লিষ্ট কাজী বিয়ে নিবন্ধন করতে রাজি হননি। ফলে বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বিষয়টির সামাজিকভাবে গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা কাউকে ছেড়ে দিতে রাজি নন। এ নিয়ে এলাকায় সালিশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।আটক মামুনুর রশিদের ছোট ভাই মাসুদ জানান, স্থানীয় কতিপয় ব্যক্তি আমার ভাইকে ছেড়ে দেয়ার শর্তে মোটা অংকের টাকা দাবি করেন। আমরা টাকা না দেয়ায় তারা ভাইকে ছেড়ে না দিয়ে অন্যত্র নিয়ে গেছে।মামুনুর রশিদের বাবা আব্দুল মজিদ বলেন, মামুনুর রশিদ মুলাটোল কামিল মাদরাসা থেকে পড়াশোনা শেষে দোয়ানী বড়ভিটা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তার আমাদের নিজ বাড়িতে মা আদর্শ বিদ্যাপীঠ নামে একটি কোচিং সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।আমার ছেলে কে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি।বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply