1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় তিন ফিলিং স্টেশনে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালতে,১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় ওজন ও পরিমাপে কারচুপি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অভিযানে তিনটি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন, পীরগাছার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌধুরানী বাজারের মেসার্স চৌধুরানী ফিলিং স্টেশন-এ প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯/৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া মেসার্স স্বপন ফিলিং স্টেশন-এ প্রতি ১০ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহে বিভিন্ন ইউনিটে ১৫০ থেকে ৩১০ মিলিলিটার পর্যন্ত কম পরিমাপ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।অপরদিকে কদমতলী মোড়ের মেসার্স সোহেল এন্ড সোহাগ ফিলিং স্টেশন-এ প্রতি ১০ লিটার পেট্রোলে ৫২১ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫৬০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, “ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ওজন ও পরিমাপে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। যারা আইন অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, “জ্বালানি বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের কম সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিএসটিআইর তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর জানিয়েছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সুরক্ষায় জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি