1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টনে গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পাঠ করা হয়েছে

লালমনিরহাট সদর উপজেলার খোদ সাপটানা গ্রামের বাসিন্দা মোঃ গোলাম রাব্বানী সোহেল (৫০), পিতা- মৃত শামছুল আলম, আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ঢাকার পল্টন থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন।আদালতের নথি অনুযায়ী, রংপুর মহানগর এলাকার ৪৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় মামলা দায়ের হয়। মামলার বাদী অভিযোগ করেন, ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে দেওয়া ৪৬ লাখ টাকার চেক ব্যাংকে উপস্থাপন করলে পর্যাপ্ত অর্থের অভাবে (Insufficient Fund) তা ডিজঅনার হয়। পরবর্তীতে আইনগত নোটিশ প্রদান করা হলেও অর্থ পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এছাড়া সংযুক্ত আদালতের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গোলাম রাব্বানী সোহেলের বিরুদ্ধে লালমনিরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন আদালতে আরও একাধিক ফৌজদারি ও চেক ডিজঅনার সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে সমন, গ্রেপ্তারি পরোয়ানা, জামিন আবেদন এবং আদালতের বিভিন্ন আদেশের নথিও রয়েছে।সংশ্লিষ্ট আদালতের নথিতে বিভিন্ন বাদী তার বিরুদ্ধে অর্থ লেনদেন, চেক ডিজঅনার এবং অন্যান্য অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি এবং সংশ্লিষ্ট মামলাগুলো বিচারাধীন রয়েছে।আইনজীবীদের মতে, বিচারাধীন মামলার ক্ষেত্রে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই আসামির দায়-দায়িত্ব নির্ধারণ করবে। এ কারণে অভিযোগগুলোর বিষয়ে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইনগত অবস্থান অপরিবর্তিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি