1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় ঘোষ মিষ্টান্ন ও দই কারখানায় ভোক্তা অধিকারে অভিযান ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ শহরের ফতেহ আলী বাজার গেট এলাকায় অবস্থিত “ঘোষ মিষ্টান্ন ও দই” এর কারখানা, চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়ায় অভিযান। ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়!!

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-
১. অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দই তেরি করতে দেখা যায়।
২. দই প্রস্তুতকারক হিসেবে বিএসটিআই হতে মানসনদ গ্রহণ না করেই দই প্রস্তুত করতে দেখা যায়।
৩. নিবন্ধনহীন অবস্থায় খাদ্য তৈরি করতে দেখা যায়।
৪. খাদ্যকর্মীগণ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘন জনিত অপরাধে “ঘোষ মিষ্টান্ন ও দই” -কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি