1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

জাল ওয়ারিশন সনদে সম্পত্তি দখলের অভিযোগ, হামলা-লুটপাটের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পাঠ করা হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া রথবাজার এলাকায় জাল ওয়ারিশন সনদ তৈরি করে পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা, হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।বৃহস্পতিবার (১৬ জুলাই) বালাপাড়া রথবাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে প্রতিবাদ করায় পরিবারের সদস্যদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে।লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৩ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে শাহ মো. মোস্তাকিম চৌধুরী রিঙ্কু ও তার মামা আব্দুস সাত্তারের ভারাটিয়া গুন্ডা মিজানুর রহমান (মিজা), আবুল কাসেম, সাইদার, আতিকুল, কবিরসহ ৩৫ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে,এতে ৬/৭ জন গুরুতর আহত করে। পাশাপাশি বসতবাড়িতে ভাঙচুর, মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।পরিবারটির ভাষ্য, প্রতিপক্ষ প্রকৃত পিতা-পরিচয় গোপন রেখে চাচাকে বাবা হিসেবে দেখিয়ে জাল ওয়ারিশন সনদ তৈরি করেছে। এর মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে চাচার সম্পত্তি ও পৈতৃক জমি নিজেদের দখলে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এসব ঘটনার প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে পরিবারটিকে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে। ফলে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে দাবি করেন।সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবারটি জাল ওয়ারিশন সনদের বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে বাতিল, দখলকৃত সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।পরিবারের সদস্যরা বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচারে বিশ্বাসী। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি